Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Sunday more trains and metro for JEE: রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন, মেট্রো

Sunday more trains and metro for JEE
Sunday more trains and metro for JEE

 

কলকাতা, ২৮ এপ্রিল: রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার দিন বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হয়েছে মেট্রোরেলের তরফে।

এদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো শুরু সকাল সাড়ে ৮টায়। আবার দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো চালু সকাল সাড়ে আটটাতেই।

উল্লেখ্য, রবিবার এই লাইনে মেট্রো পরিষেবা শুরু হয় সকাল ৯টায়। পরীক্ষার জন্য তা ৩০ মিনিট এগিয়ে আনা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন উত্তর থেকে দক্ষিণে ‘ব্লু লাইন’–এ মোট আপ ও ডাউন মিলিয়ে ১৪০টি মেট্রো চলবে। অন্য রবিবারে আপ ও ডাউন মিলিয়ে ১৩০টি মেট্রো চলে।

প্রসঙ্গত, মেট্রোর পাশাপাশি পূর্ব রেলের তরফেও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পূর্ব রেল এদিন বাড়তি ছয় জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়।

You might also like!