Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Weather Update: দিনভর বৃষ্টি চলবে দক্ষিণে! ঝড়ের পূর্বাভাস এই ৫ জেলায়

Rain Forecast at South Bengal (File Picture)
Rain Forecast at South Bengal (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। যার জেরে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার একাধিক জেলায়। আজ শনিবার লোকসভা ভোটের শেষ দফা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলি। ভোটের মাঝেই ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আজ কোন কোন জেলা ভিজবে? রইল আবহাওয়ার আপডেট (Weather Update)।

আজ কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী ৪ তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও তা বেড়ে ৫০ কিলোমিটার হতে পারে।

শনিবার দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বাকি জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি কমবে। এরপর সোমবার ফের বাড়বে দাপট। এদিন বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে মঙ্গলেও।

গত দুদিন থেকে ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজও দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি হবে। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। রবিবার পর্যন্ত ভারী বর্ষণ চলবে।

মৌসম ভবন সূত্রে খবর এবার স্বাভাবিকের দু’দিনের আগেই ৩০ মে কেরল এবং উত্তরপূর্ব ভারতে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। একই সাথে এ রাজ্যেও বর্ষা ঢুকেছে। আইএমডি-র আপডেট অনুযায়ী, স্বাভাবিকের থেকে সাতদিন আগে উত্তরপূর্ব ভারত ও উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়েছে এবার।

You might also like!