Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Several allegation of TMC :প্রথম দু'ঘণ্টায় ৬০ অভিযোগ তৃণমূলের, অধিকাংশই ইভিএম সংক্রান্ত

Several allegation of TMC
Several allegation of TMC

 

কলকাতা, ২৬ এপ্রিল : ভোট শুরুর পর প্রথম দু’ঘণ্টায় ৬০ অভিযোগ তৃণমূলের। অধিকাংশ অভিযোগই বালুরঘাট ও রায়গঞ্জ কেন্দ্র থেকে। রায়গঞ্জ থেকে ৩০ এবং বালুরঘাট থেকে ২৭টি অভিযোগ উঠেছে বলে দাবি তৃণমূলের। অধিকাংশ অভিযোগ ইভিএম সংক্রান্ত। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

ভোট শুরুর পর ৪০ মিনিট কেটে গেলেও ভোটই শুরু হয়নি কুমারগঞ্জের ডাঙারহাটের একটি বুথে ও রায়গঞ্জের ১২৯ নম্বর বুথে। দুই জায়গা থেকেই ইভিএম খারাপের খবর মিলেছে। এতে অপেক্ষমান ভোটার এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের অনেকে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা অসন্তোষ জানান ভোটকর্মীদের।

এদিন সকালে ভোট শুরু হতেই ভোটারদের বাধা দেওয়ার অভিযোগে সরব হন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, গঙ্গারামপুরের নাড়ুই কেন্দ্র, ইটাহারে ভোটদানে বাধা দিচ্ছে তৃণমূল। বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগেও সরব হন বিজেপি প্রার্থী।


You might also like!