Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

West Bengal

1 year ago

HS Exam 2024: মোটা টাকা দিলেই মিলবে প্রশ্নপত্র! সোশ্যাল মিডিয়ায় টোপ দিয়ে পুলিশের জালে যুবক

Ouestion Paper supply in HS
Ouestion Paper supply in HS

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উচ্চমাধ্যমিকের জাল প্রশ্নপত্র ভাইরাল করে পুলিশের জালে নদিয়ার যুবক। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে পরীক্ষা প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণা চক্র চালানো হচ্ছিল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির অভিযোগের ভিত্তিতে নদিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে যুবককে। তাঁকে জেরা করে চক্রের বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা চলছে।

বিধাননগর পুলিশ সূত্রে খবর, পরীক্ষার আগেই উচ্চমাধ্যমিক প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার নামে রাজ্যজুড়ে রমরমিয়ে প্রতারণা চক্র চলছিল। অভিযোগ এসেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দপ্তরে। তারই ভিত্তিতে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বিধাননগর কমিশনারেটের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে প্রতারণাকার্যে জড়িত মূল পান্ডাকে পাকড়াও করেছে সাইবার পুলিশ। ধৃত যুবকের নাম রুপম সাধুখাঁ। নদিয়ার হাবিবপুরের পানপাড়ার বাসিন্দা।

তদন্তে নেমে দেখা যায়, প্রতারিত পরীক্ষার্থীদের দুটো কিউআর কোড দেওয়া হয়েছিল। যেখানে টাকা পাঠানো হচ্ছিল। সেই কিউআর কোড স্ক্যান করে দুটি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মেলে। সেই সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। দেখা যায়, অ্যাকাউন্টের মালকিন নদিয়ার এক যুবতী। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, জোর করে তাঁর এটিএম কার্ড কেড়ে নিয়েছিলেন বন্ধু রূপম সাধুখাঁ। তিনি জানান, অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকার লেনদেন হচ্ছিল, তার মেসেজ তিনি পেয়েছিলেন। এর পরই রূপকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জেরা করে চক্রের অন্যদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।

You might also like!