Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

West Bengal Assembly Election: মুর্শিদাবাদের নওদায় বিক্ষোভের মুখে হুমায়ুন! ‘গো ব্যাক’ স্লোগান তুললেন তৃণমূলের কর্মীরা, এলাকায় উত্তেজনা

তুমুল বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর।
তুমুল বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর।

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:মুর্শিদাবাদের নওদায় ১৭৩ নম্বর বুথে আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। সেই ঘটনা ঘিরে তুলকালাম বাধল। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হুমায়ুন-শিবিরের। পাল্টা তৃণমূলের দাবি, বুধবার রাতে নওদায় যাঁরা বোমাবাজি করেছেন, তাঁদের নিয়ে বৃহস্পতিবার ভোটের সকালে ঘুরে বেড়াচ্ছেন হুমায়ুন। ঘটনাস্থলে হুমায়ুন এসে পৌঁছলে পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি শুরু হয়। সামাল দিতে হিমশিম খায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে হুমায়ুন বলেন, ‘৪ মে সব হিসাব হবে’।

বললেন, "পুলিশ এখানে পুরো তৃণমূলের দালালি করছে। বেআইনি রিভলভার নিয়ে তৃণমূলের মস্তানবাহিনী নেমেছে। পুলিশ কী করছে? শেষ দেখে ছাড়ব। রাতভর মহিলাদের উপর অত্যাচার করেছে।পুলিশ এখানে পুরো তৃণমূলের দালালি করছে। বেআইনি রিভলভার নিয়ে তৃণমূলের মস্তানবাহিনী নেমেছে। পুলিশ কী করছে? শেষ দেখে ছাড়ব। রাতভর মহিলাদের উপর অত্যাচার করেছে।"

তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমা? হুমায়ুন বললেন, 'আমার লোককে পাথর ছুড়লে পাল্টা রসগোল্লা ছুড়বে কি?'

নওদা ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান শেখের বক্তব্য, ‘যাঁরা কাল বোমাবাজি করেছে, হুমায়ুন তাঁদের নিয়ে ঘুরছে। যাঁরা আমাদের মেরেছে। আর এখন বলছে এজেন্ট বসতে দিচ্ছে না? কে কার এজেন্ট বসতে দেয়নি, আমাকে জানাক। বুধবার আমাদের কর্মীদের বাড়িঘর ভেঙেছে, আমাদের কর্মীদের হাত পা ভেঙেছে। হুমায়ুন এ সব করাচ্ছে।’

হুমায়ুন কবীর এলাকায় ঢুকতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের সঙ্গে তাঁর দলের কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। কেন্দ্রীয় বাহিনীর সামনেই আঙুল উঁচিয়ে পুলিশকে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে। এর পরে রাস্তায় চেয়ার নিয়ে বসে পড়েন হুমায়ুন। বলেন, নওদা তিনি ছাড়বেন না।সূত্রের খবর, নির্বাচন কমিশন নওদার দিকে কড়া নজরে রেখেছে। এলাকা শান্ত না হলে কড়া পদক্ষেপ করবে কমিশন।

"ওরা আমাকে ভয় পেয়েছে। অমিত শাহ-বিজেপিও ভয় পেয়েছে। তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভয় পেয়েছেন। কিছু দিন আগে বলেছেন, হিম্মত থাকলে বাবরি বানিয়ে দেখাতে। এটা হুমায়ুন কবীরের নিজস্ব মাটি: হুমায়ুন কবীর।"

প্রথম দফার ভোটে উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা। হুমায়ুন কবীরের কনভয়ে হামলা, গাড়ি ভাঙচুর। তৃণমূল কর্মীদের সঙ্গে AJUP কর্মীদের সংঘর্ষ, ইঁটবৃষ্টি।কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সামনেই দু'পক্ষের সংঘর্ষ। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠি চার্জ। হুমাযুনের কনভয়ে হামলার ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…