West Bengal

1 hour ago

Bolpur Accident: বোলপুরে লরি ও টোটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু টোটোচালকের

Bolpur Accident
Bolpur Accident

 

বীরভূম, ২১ মে : বৃহস্পতিবার সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল বোলপুর। একটি লরি ও টোটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক টোটোচালক। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন টোটোতে থাকা অন্তত ৩ থেকে ৪ জন যাত্রী। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বোলপুরের মকরমপুর চার্চের সামনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বোলপুর স্টেশন থেকে যাত্রী নিয়ে একটি টোটো মকরমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি লরি। প্রত্যক্ষদর্শীদের দাবি, মকরমপুর চার্চের সামনে আচমকাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে সজোরে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান এবং পুলিশে খবর দেন। ঘটনাস্থলেই টোটোচালকের মৃত্যু হয়। আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You might also like!