Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Mamata Banerjee: অনুব্রত-হীন বীরভূমে প্রথম লোকসভা ভোট, মঙ্গলবার জনসভা মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

বীরভূম, ২৩ এপ্রিল : মঙ্গলবার বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা। এদিকে একাধিক মামলায় হাজতবাস করছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত (কেষ্ট) মণ্ডল৷ ফলে প্রথমবার লোকসভা নির্বাচনের লড়াই কেষ্টকে ছাড়াই লড়বে তৃণমূল কংগ্রেস।

বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে এদিন প্রচার করবেন মুখ্যমন্ত্রী৷ স্বাভাবিকভাবেই ''কেষ্টহীন'' বীরভূমে নির্বাচনী প্রচারে এসে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেদিকেই নজর সকলের ৷ জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত থাকবেন বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়, বোলপুর কেন্দ্রের প্রার্থী অসিত কুমার মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ-সহ জেলার বিধায়ক ও জেলা নেতৃত্ব ৷

একে কেষ্ট নেই, তার ওপর বীরভূম লোকসভায় অভিনেত্রী শতাব্দী রায়ের বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। সব মিলিয়ে এই জেলার লড়াই যে হাড্ডাহাড্ডি তা বলার অপেক্ষা রাখে না ৷


You might also like!