Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Northeast Frontier Railway: রেমালের জের, 18টি এক্সপ্রেস-সহ 44টি ট্রেন বাতিল উত্তর-পূর্ব সীমান্ত রেলের

Northeast Frontier Railway
Northeast Frontier Railway

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেমালের জেরে 44টি ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ স্থাপনকারী 44টি ট্রেন 27 মে থেকে 29 মে পর্যন্ত বাতিল করা হয়েছে। রবিবার অর্থাৎ, 26 মে রাত 11টা 30 মিনিট নাগাদ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, রেমালের সতর্কতার জন্যই এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। 27 থেকে 29 মে পর্যন্ত তিনদিন একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের পাঁচটি ডিভিশনের 44টি ট্রেন বাতিল করা হয়েছে। আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন, রঙিয়া রেলওয়ে ডিভিশন, কাটিহার রেলওয়ে ডিভিশন, লামডিং রেলওয়ে ডিভিশন এবং তিনশুকিয়া রেলওয়ে ডিভিশনের ট্রেন বাতিল করা হয়েছে। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ স্থাপনকারী ট্রেনগুলিকেই বাতিল করা হয়েছে।

সব্যসাচী দে জানান, রেমালের সতর্কতার জেরে 27, 28 এবং 29 মে পর্যন্ত বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। বাতিল হওয়া 44টি ট্রেনের মধ্যে এক্সপ্রেস ট্রেন রয়েছে 18টি। অন্যদিকে, প্যাসেঞ্জার ট্রেন রয়েছে 12টি এবং ডিএমইউ ট্রেন রয়েছে 14টি। যার মধ্যে উল্লেখযোগ্য ট্রেনগুলি হল, এনজেপি-আলিপুরদুয়ার ও আলিপুরদুয়ার-এনজেপি ইন্টারসিটি এক্সপ্রেস, এনজেপি-বঙ্গাইগাঁও ইন্টারসিটি এক্সপ্রেস, আগরতলা-শিলচর ইন্টারসিটি এক্সপ্রেস-সহ 44টি ট্রেন।

রবিবার মধ্যরাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবনের বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল ৷ যার প্রভাব পড়েছে শিয়ালদা ও হাওড়ার ডিভিশনের রেল পরিষেবায় ৷ যদিও শনিবারই পূর্ব রেলের তরফে জানান হয়েছিল, ঘূর্ণিঝড়ের কারণে আগাম সতর্কতা হিসেবে বেশ কয়েক ঘণ্টা লোকাল ও দুরপাল্লার রেল পরিষেবা বন্ধ থাকবে ৷


You might also like!