Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Gas cylinder blast in Maheshtala: মহেশতলায় সিলিন্ডার ফেটে উপর্যুপরি বিস্ফোরণ, গুরুতর জখম ৩ জন

Cylinder burst in Maheshtala, explosion, serious injuries to 3 people
Cylinder burst in Maheshtala, explosion, serious injuries to 3 people

 

মহেশতলা, ১৫ জুন: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় একটি বাড়িতে সিলিন্ডার ফেটে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। পর পর দু’বার বিস্ফোরণ হয় ওই বাড়িতে। গুরুতর জখম হয়েছেন বাড়ির মালিক-সহ ৩ জন।

মহেশতলার ১১ নম্বর ওয়ার্ডের সরকারপাড়ার ঘটনা। শনিবার সকালে স্থানীয় একটি বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ হয়। পর পর দু’বার বিস্ফোরণ হয়েছে ওই বহুতলে। যার ফলে সেখানে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দু''টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়েছে।

সিলিন্ডার বিস্ফোরণের ফলে ওই বহুতলের দেওয়াল ভেঙে তার একাংশ রাস্তায় পড়ে যায়। তার আঘাতেও জখম হন রাস্তায় দাঁড়িয়ে থাকা কেউ কেউ। মোট আহতের সংখ্যা ৩ বলে জানা গিয়েছে।


You might also like!