Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

West Bengal

1 year ago

CPM left the opposition protest: শিলিগুড়ি পুরনিগমের বাজেট নিয়ে বিরোধীদের প্রতিবাদ, আলোচনা ছেড়ে বেরিয়ে গেল সিপিএম

CPIM (File Picture)
CPIM (File Picture)

 

শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারি: শিলিগুড়ি পুরনিগমের বাজেট নিয়ে বিরোধীদের প্রতিবাদে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরনিগমে। শুক্রবার আলোচনা ছেড়ে বেরিয়ে গেল সিপিএম।

এদিকে, ইতিমধ্যেই পুরনিগমের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে বাজেট আলোচনা বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস। তাদের দাবি, শিলিগুড়ি পুরনিগমের পানীয় জল পরিষেবা থেকে শুরু করে বস্তির সমস্যা, তীব্র যানজটের সমস্যা থেকে শুরু করে পার্কিংয়ের সমস্যা সমাধানে সঠিক দিশা নেই পুরনিগমের আগামী আর্থিক বছরের বাজেটে। এমন অভিযোগেই এদিন বাজেট আলোচনায় পুরনিগমের শাসকদল তৃণমূল কংগ্রেসকে রীতিমতো তুলোধোনা করার পরিকল্পনা নিয়েছিল বিরোধী দলগুলি। বিশেষ করে সিপিএম ও বিজেপি কাউন্সিলাররা এবারের বাজেটকে দিশাহীন তকমা দিয়ে বাজেট সমর্থনের রাস্তায় হাঁটবেন না বলে জানিয়ে দিয়েছেন।

তবে মেয়র গৌতম দেবের পেশ করা বাজেটকে পূর্ণ সমর্থন জানিয়েছেন তৃণমূল কাউন্সিলাররা। যদিও এরই মধ্যে বাজেট আলোচনা বয়কট করেছেন কংগ্রেস কাউন্সিলার সুজয় ঘটক। তাঁর যুক্তি, ‘ক্রমাগত বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। কংগ্রেসের একজন মাত্র কাউন্সিলার বলেও আমাকে উপেক্ষা করা হচ্ছে। সেই কারণে এই কপি পেস্ট বাজেট আমি বয়কট করছি।’

You might also like!