
দক্ষিণ ২৪ পরগনা, ৪ এপ্রিল : ভোটারদের হুমকি দিয়ে এবার গ্রেফতার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তৃণমূল কংগ্রেস নেতা হাফিজুল মোল্লা। নির্বাচন কমিশন সূত্রে খবর, দেউলি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লা ভোটারদের হুমকি দিয়েছেন। অভিযোগ, জীবনতলার একটি সভা থেকে তিনি বলেছেন, ‘‘ভোট গণনার পরে ‘স্টিম রোলার’ চলবে।’’ ওই ঘটনায় হাফিজুলকে গ্রেফতার করতে বলেছিল কমিশন। পুলিশ সেই নির্দেশ মেনে হাফিজুলকে গ্রেফতার করেছে। কমিশন পুলিশকে নির্দেশ দিয়েছে, তৃণমূল নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করতে হবে।
এ বিষয়ে বিজেপি নেতা অমিত মালব্য এক্স মাধ্যমে জানান, "দেউলি-১ গ্রাম পঞ্চায়েতের হাফিজুল মোল্লা প্রধান, সে ভোটারদের হুমকি দিচ্ছিল, সেই তৃণমূলের আরেক গুন্ডাকে গ্রেফতার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটারদের ভয় দেখানোর চেষ্টাকারী তৃণমূলের দুই নেতার গ্রেফতার স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে, নির্বাচন কমিশন এই ধরনের উপাদানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। এটি একটি শক্তিশালী বার্তা দেয় যে, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। পরিবর্তনের জন্য বেরিয়ে আসুন এবং ভোট দিন।"
Another TMC goon, Hafijul Molla Pradhan of Deuli I Gram Panchayat, who was threatening voters, has been arrested and necessary legal action is being taken.
— Amit Malviya (@amitmalviya) April 4, 2026
Two arrests of TMC leaders who attempted to intimidate voters clearly show that the EC is taking a tough stand against such…
