Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Sandeshkhali:ফের অশান্তির আগুন সন্দেশখালিতে, পুড়ে চাই বিজেপি এবং তৃণমূল কর্মীর দোকান

sandeshkhali
sandeshkhali

 

সন্দেশখালি, ১৪ এপ্রিল : ফের অশান্তির আগুন উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। রবিবার সকালে সন্দেশখালির ভান্ডারখালি এলাকার হাটগাছিতে চারটি দোকানে আগুন লাগে। পুরো ভস্মীভূত হয়ে যায় চারটি দোকানই। এগুলির মধ্যে দু’টি তৃণমূল কর্মীর এবং বাকি দু’টি বিজেপি কর্মীর দোকান বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

রবিবার ভোরে ইন্দ্রজিৎ মণ্ডল-সহ দু’জন বিজেপি কর্মী এবং রণজিৎ মণ্ডল-সহ দু’জন তৃণমূল কর্মীর দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। ইন্দ্রজিৎ মণ্ডল ও তাঁর পরিবারের লোকের দাবি, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তাঁর দোকান ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। অন্যদিকে, পাল্টা বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন রণজিৎ এবং তাঁর পরিবারের সদস্যেরা। আগুন কীভাবে লাগল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

You might also like!