
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রযুক্তির দুনিয়ায় প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন চমক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন শুধু কাজের গতি বাড়াচ্ছে না, বদলে দিচ্ছে মানুষের নিজেকে উপস্থাপনের ধরনও। কয়েকটি সঠিক নির্দেশ বা ‘প্রম্পট’ ব্যবহার করলেই মুহূর্তে তৈরি হয়ে যাচ্ছে নজরকাড়া ছবি। সাধারণ মানুষও এখন এআইয়ের সাহায্যে হয়ে উঠতে পারেন একেবারে তারকাসুলভ।
সম্প্রতি সোশাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল এআই লুক’। যেখানে সাধারণ ছবিকেও এআই এমনভাবে বদলে দিচ্ছে, যেন মনে হচ্ছে কোনও আন্তর্জাতিক ফ্যাশন অনুষ্ঠানের রেড কার্পেটে হাঁটছেন আপনি নিজেই। ঝলমলে গাউন, ডিজাইনার গয়না, নিখুঁত মেকআপ— সবকিছুই তৈরি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। বিশেষ করে ‘রয়্যাল গোল্ডেন আওয়ার লুক’ এখন নেটদুনিয়ায় ট্রেন্ডিং। সূর্যাস্তের সোনালি আলো, বিলাসবহুল পোশাক এবং সিনেম্যাটিক ব্যাকগ্রাউন্ড মিলিয়ে এই লুক তৈরি করছে এক অনন্য গ্ল্যামার। অনেকেই নিজেদের সাধারণ ছবি আপলোড করে এআইয়ের মাধ্যমে তৈরি করছেন এই বিশেষ সেলেব স্টাইল।
* এমন ছবি পেতে আপনাকে লিখতে হবে: “Generate a Cannes Film Festival sunset red carpet scene with me walking confidently in a flowing designer outfit, warm golden sunlight, dramatic shadows, luxury photographers, cinematic atmosphere, realistic face details, fashion editorial style, ultra-HD.”
* এআইকে কাজে লাগিয়ে 'লাক্সারি বলিউড স্টাইল পোট্রেট' তৈরি করতে পারেন। তার জন্য আপনাকে চ্যাটজিপিটিতে লিখতে হবে: “Create a glamorous Bollywood celebrity look at the Cannes Film Festival, detailed embroidery outfit, diamond accessories, dramatic makeup, soft spotlight lighting, cinematic photography, elegant luxury carpet background, realistic fashion magazine quality.”
* আপনি হেঁটে চলেছেন ভিড়ের মাঝে। পরনে সুন্দর পোশাক। পিছনে পাপ্পারাজ্জির ভিড়। এআইয়ের কারসাজিতে হয়ে উঠুন ছবিতে সেলিব্রিটি। তার জন্য জেমিনিতে লিখতে হবে : “Generate a realistic Cannes Film Festival paparazzi moment with camera flashes everywhere, luxury evening gown/tuxedo, crowded celebrity background, cinematic motion blur, candid photography style, ultra-detailed face, glossy magazine aesthetic.”

* আপনি কি অতিরিক্ত সাজগোজ পছন্দ করেন না। তবে 'মিনিমাল এলিগ্যান্ট ফ্যাশন শুট' করতে পারেন। এমন ছবি পেতে জেমিনিতে লিখতে হবে : “Create a minimalist Cannes Film Festival portrait with clean fashion styling, neutral luxury outfit, soft studio-style lighting, elegant facial expression, premium cinematic photography, blurred red carpet background, high-detail realistic skin texture.”
* 'ড্রামাটিক নাইট গ্ল্য়ামার সিন'ও কিন্তু মন্দ নয়। অন্ধকারের বুক চিড়ে যেন ঠিকরে পড়বে আপনার গ্ল্য়ামারের ছটা। এমন ছবি তৈরি করা যাবে জেমিনিতে। শুধু লিখুন: “Generate a dramatic night scene photo at the Cannes Film Festival with sparkling lights, black luxury outfit, reflective red carpet, celebrity crowd, cinematic shadows, realistic photography, luxury jewelry, ultra-HD fashion editorial quality.”
* 'ফিউচুরিস্টিক এআই সেলিব্রিট লুক'ও বেশ ভাইরাল। মেটালিক ডিজাইনার পোশাকে এভাবে সেজে উঠতেই পারেন। তবে সঠিক নির্দেশ দেওয়া প্রয়োজন। চ্যাটজিপিটিতে লিখতে হবে : “Create a futuristic Cannes Film Festival red carpet portrait with metallic designer outfit, holographic lighting, cyber-luxury fashion style, cinematic atmosphere, ultra-realistic face details, futuristic celebrity photography, dramatic camera flashes.”
তাই আর দেরি করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব এই কৌশল অবলম্বন করে হয়ে উঠুন সেলেব। আর সোশাল মিডিয়ায় সেসব ছবি শেয়ার করুন। হয়ে উঠুন সোশাল মিডিয়ার হটকেক।
