Technology

1 week ago

Ayushman Bharat: জুলাই থেকেই বাংলায় আয়ুষ্মান ভারত কার্ড! রইল আবেদন পদ্ধতি সম্পর্কিত বিস্তারিত তথ্য

Ayushman Bharat Card and CM Shubhendu Adhikari
Ayushman Bharat Card and CM Shubhendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই কেন্দ্রীয় প্রকল্পগুলি দ্রুত চালু করার আশ্বাস দিয়েছিল নতুন সরকার। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল প্রশাসন। সূত্রের খবর, আগামী জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন। ইতিমধ্যেই প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি জোরকদমে চলছে বলে প্রশাসনিক মহলের দাবি। জানা গিয়েছে, প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের বিশেষ স্বাস্থ্য কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে নির্দিষ্ট হাসপাতালগুলিতে বছরে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ মিলবে। গ্রামীণ ও নিম্ন আয়ের বহু পরিবার এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। রইল খুঁটিনাটি তথ্য।

∆ কীভাবে আবেদন করবেন? 

* প্রথমেই চলে যান ABHA (আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট)-এর অফিসিয়াল ওয়েব সাইটে (https://abdm.gov.in/)।

* সেখানে পাবেন ‘Apply for ABHA Card Online’ অপশন। তাতে ক্লিক করুন।

* প্রথমে আধার নম্বর দিয়ে ভেরিফাই করুন।

* নিজের ব্যাক্তিগত তথ্য দিন।

* ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করুন।

 • ABHA আইডি জেনারেট করুন।

ব্যাস, আপনার কাজ শেষ। এবার ডাউনলোড করে নিন কার্ডটি।

তবে রয়েছে অন্য পদ্ধতিও। সেক্ষেত্রে  প্রথমেই চলে যান PMJAY পোর্টালে। অথবা ডাউনলোড করে নিন Ayushman App। সেখানে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন। এরপর আধার অথবা রেশন কার্ডের নম্বর দিয়ে দেখতে হবে আপনি আদৌ যোগ্য কি না। যোগ্য হলে ই-কেওয়াইসি সম্পন্ন করুন। ওটিপি সাবমিট করুন। ব্যাস, ডাউনলোড করে নিন নিজের আয়ুষ্মান ভারত কার্ড।


∆ কারা আবেদনের যোগ্য—

* ভূমিহীন এবং দিনমজুর পরিবার

* তফশিলি জাতি ও উপজাতি পরিবার

* কাঁচা ও এক কামরার বাড়িতে বসবাসকারী পরিবার

 • পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত কোনও উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই এমন

* ৭০ উর্ধ্ব সকলে আয় নির্বিশেষে

∆ কোন কোন পরিষেবা মিলবে—

* যোগ্য পরিবারকে প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা

 • কার্ডের তালিকাভু্ক্ত হাসপাতালে ভর্তির জন্য নগদের প্রয়োজন নেই, অর্থাৎ ক্যাশলেস চিকিৎসা

 • চিকিৎসা, পরীক্ষা, অপারেশন ও ওষুধের খরচ

 • ভর্তি হওয়ার আগের ৩ দিন থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত ওষুধ ও পরীক্ষার খরচ

স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তন, রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হলে বহু সাধারণ মানুষ বেসরকারি হাসপাতালেও চিকিৎসার সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে এই প্রকল্প নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চললেও অবশেষে তা বাস্তবের পথে এগোচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

You might also like!