Breaking News

 

Game

1 day ago

Lionel Messi: ফিলাডেলফিয়া ইউনিয়নকে হারাল ইন্টার মায়ামি

Lionel Messi exit overshadows Miami win
Lionel Messi exit overshadows Miami win

 

ফ্লোরিডা, ২৫ মে : সোমবার মেজার লিগ সকারের এক রোমাঞ্চকর ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৬-৪ গোলে হারাল ইন্টার মায়ামি। ৩৯ বছর বয়সী সুয়ারেজের হ্যাটট্রিকের সঙ্গে মায়ামির হয়ে দুটি গোল করেন হার্মান বের্তেরামে। বাকি গোলটি করে রদ্রিগো দে পল। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ইলস্কির হ্যাটট্রিকের সঙ্গে ফিলাডেলফিয়ার অন্য গোলটি করেন উরুগুয়ের ফরোয়ার্ড ব্রুনো দামিয়ানি।

ম্যাচের রোমাঞ্চ, মায়ামির দারুণ জয় ছাপিয়ে অবশ্য এদিন শেষ পর্যন্ত বড় হয়ে উঠেছে আরেকটি ঘটনা। ৭০তম মিনিটে ফ্রি কিক নেওয়ার পরই বাঁ পায়ের উরুর ওপরের অংশ হাত দিয়ে চেপে ধরেন লিওনেল মেসি। ৭৩ মিনিটে তিনি মাঠ ছেড়ে যান। ডাগআউটে না বসে সোজা ড্রেসিং রুমে চলে যান মায়ামি ও আর্জেন্টিনা অধিনায়ক মেসি। বিশ্বকাপের আগে মেসির এভাবে মাঠ ছাড়ার খবর ছড়িয়ে পড়ে গোটা ফুটবলবিশ্বে। ম্যাচের পর অবশ্য মায়ামির কোচ গিয়ের্মো ওশো জানান, ক্লান্তি থেকেই মেসির এমনটি হয়েছে বলে তারা প্রাথমিকভাবে মনে করছেন। এই রাউন্ডের পর বিশ্বকাপের জন্য দুই মাসের বিরতি থাকছে মেজর লিগ সকার। এই জয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে আছে মায়ামি। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল এসসি।

You might also like!