Breaking News

 

West Bengal

7 hours ago

CM Suvendu Adhikari: মমতা জমানার ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ বন্ধ, শুরু ‘আপনার সরকারকে বলুন’—বড় ঘোষণা শুভেন্দুর

West Bengal CM Suvendu Adhikari
West Bengal CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তৃণমূল জমানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি। এবার সেই পুরনো কর্মসূচির পরিবর্তে নতুন উদ্যোগ ‘আপনার সরকারকে বলুন’ কর্মসূচি চালুর ঘোষণা করা হয়েছে।  নদিয়ায় প্রশাসনিক বৈঠক শেষে রাজ্যের  নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। তিনি জানান, পুরনো হেল্পলাইন নম্বর আর ব্যবহার করা হবে না এবং নতুন ফোন নম্বর শীঘ্রই প্রকাশ করা হবে।  

তৃণমূল জমানায় রাজ্য সরকারের তরফে ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি চালু হয়েছিল। সেই সময়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ তাঁদের অভাব-অভিযোগ, দাবি-দাওয়া জানাতেই এই কাজ শুরু হয়েছিল বলে খবর। মানুষজন তাঁদের অভাব-অভিযোগ সেসময় জানাতেও শুরু করেছিলেন। তৃণমূলের তরফে ‘দিদিকে বলো’ কর্মসূচিও নেওয়া হয়েছিল সেসময়। ফোন নম্বরও দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছিল, তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসের ফোন নম্বর দেওয়া হয়েছিল। মানুষের বক্তব্য ওই ভোটকুশলী সংস্থার কাছেই যেত দুটি ক্ষেত্রেও! পরবর্তীকালে সেইসব ফোন নম্বরে কল করেও পাওয়া যেত না বলে অভিযোগ।  

রাজ্যের পালাবদলে বিজেপি ক্ষমতায় এসেছে। তৃণমূলী জমানার সরকারি কার্যক্রমের খোলনলচেও বদল হচ্ছে। একাধিক নতুন কার্যক্রম শুরু হচ্ছে সরকারি তরফে। এবার ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচিও বন্ধ হল। আগামী সপ্তাহ থেকে নতুন নামে নতুনভাবে এক সরকারি কর্মসূচি শুরু হচ্ছে। রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষ যোগাযোগ করতে পারবেন, তাঁদের দাবিদাওয়া নিয়ে। নতুন এই প্রকল্পের নাম ‘আপনার সরকারকে বলুন’। এদিন কল্যাণী থেকেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী সপ্তাহ থেকে এই কর্মসূচি চালু হবে। যোগাযোগের জন্য নতুন নম্বরও জানিয়ে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই প্রকল্পের নাম ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে। তিনিই এই নামকরণ করেছেন। 

You might also like!