Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

3 years ago

Facr Pack : শীতকালে জেল্লাদার ত্বক পেতে নিজের বিউটি রেজিমে রাখুন কমলা লেবুর এই তিন ফেসপ্যাক

Winter skin care with Orange
Winter skin care with Orange

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতের মরসুমে বাজারে সবথেকে সহজলভ্য ও খুব জনপ্রিয় ফল হল কমলা লেবু। কমলা লেবু খুব ভাল ভিটামিন-সি এর উৎস, ভিটামিন-সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অকাল বার্ধক্য রোধ, সর্দিকাশি  থেকে মুক্তি দেওয়ার মত না না কাজ করে থাকে। 

 তবে এই ফল শরীর কে ভিতর থেকে সুন্দর করার সঙ্গে  ত্বকের যত্নে ও এর জুড়ি মেলা ভার। ত্বককে জেল্লাদার ও দাগ মুক্ত করতে নিজের বিউটি রেজিমে কমলা লেবুর এই তিন প্যাক সামিল করুন। 

কমালালেবু ও হলুদ-র প্যাকঃ 

একটি হলুদের টুকরো নিয়ে তা বেটে নিন। এবার তার সঙ্গে মেশান কমলালেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে মাত্র ২ থেকে ৩ দিন ব্যবহারে ত্বকে দ্রুত জেল্লা আসবে।  

কমলালেবু ও চন্দনের প্যাকঃ 

চন্দন বেটে নিন। এবার চন্দন বাটার সঙ্গে মিশিয়ে নিন কমলালেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।এই প্যাকটি নিমেষে আপনার ত্বকে  জেল্লা আনতে ভাল কাজ করবে। 

কলা কমলালেবু ও মধুর প্যাকঃ 

একটি কলা নিয়ে চটতে নিন। এবার সেই কলার সঙ্গে মেশান মধু। মেশান পরিমাণ মতো কমাললেবু। ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বকের জন্য বেশ উপকারী কমালালেবু ও মধু ও কলা এই প্যাক। সপ্তাহে মাত্র একদিন ব্যবহারে ত্বকে আসবে জেল্লা।

You might also like!