Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Hairfall: বর্ষা নামতেই চুল ঝরার সমস্যা বাড়ল! কী করবেন জানুন

HairFall
HairFall

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একটানা তীব্র গরমের পর বর্ষা এসেছে বঙ্গে৷ প্রবল বৃষ্টিতে স্বস্তি এসেছে ঠিকই, তবে একইসঙ্গে বেড়েছে চুল পড়ার সমস্যা৷ কিন্তু সমস্যা যখন আছে, তখন সমাধানও থাকবে। বর্ষায় চুল পড়া রুখতে কী করবেন জেনে নিন চট করে।

তাড়াহুড়ো করে বেরনোর সময় অনেকেই ভেজা মাথায় বেরিয়ে পড়েন৷ এটা কিন্তু একেবারেই করা চলবে না৷ এতে চুলের সর্বনাশ হয়৷ স্নানের ওর মাথা ভালো করে মুছে, চুল শুকিয়ে নিন। ড্রায়ার বা শুকনো নরম কাপড় ব্যবহার করুন।

বর্ষার দিনে চুল পড়া আটকানোর মহৌষধ হল তেলের ব্যবহার৷ তেল সামান্য গরম করে স্ক্যাল্পে লাগান। লাগানোর সময় চুল উঠলেও ঘাবড়াবেন না।

ব্যবহার করুন বিশেষ প্যাক। তিন চামচ মেথি দানা ভিজিয়ে পিষে নিন৷ সঙ্গে পেঁয়াজ এবং কেশুত পাতার রস দিয়ে বানিয়ে ফেলুন প্যাক৷ ওটস ধোয়া জল আর কাঁচা দুধের সঙ্গে মধু মিশিয়েও প্যাক বানানো যেতে পারে।মনে করে স্নানের আধঘণ্টা আগে চুলে প্যাক লাগাতে হবে। ব্যবহার করতে পারেন ভৃঙ্গরাজ তেলও।

You might also like!