Breaking News
 
WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর West Bengal Budget 2026: রাজ্য বাজেটে খুশির হাওয়া! সিভিক ভলান্টিয়ার ও পার্শ্বশিক্ষকদের ভাতায় বড় চমক, মাসিক আয়ে কত বদল এল? West Bengal Budget: লক্ষ্মীর ভাণ্ডারে রেকর্ড বৃদ্ধি! রাজ্য বাজেটে লক্ষ্মীদের মুখে হাসি ফুটিয়ে নতুন কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী? West Bengal Budget 26: যুবকদের জন্য নতুন ভরসা ‘বাংলার যুবসাথী’, মাসে দেড় হাজার টাকা ভাতা প্রদানের ঘোষণা রাজ্য বাজেটে PM Modi, Venezuelan Acting President Rodriguez:মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলার দিকে কূটনৈতিক হাত বাড়াল ভারত, ফোনে আলোচনা মোদি-রডরিগেজের

 

Life Style News

2 years ago

Apple Side Effects: শীতের মরশুমে বেশি আপেল! অজান্তেই নিজের ক্ষতি

More apples in the winter season! Unknowingly self harm
More apples in the winter season! Unknowingly self harm

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আম বাঙালির এমন আপেল প্রীতি দেখেই প্রমাদ গুনছেন চিকিৎসকরা। তাঁদের কথায়, রোজ ১টা থেকে ২টো আপেল খাওয়া সত্যিই উপকারী। তাতে দেহে পুষ্টির ঘাটতি মিটে যাবে। এমনকী ছোট-বড় রোগকে বাগে রাখার কাজেও এই ফলের জুড়ি মেলা ভার। কিন্তু কোনও কিছুই বেশি পরিমাণে সেবন করা উচিত নয়। ঠিক একইভাবে প্রতিদিন একগাদা আপেল খেলেও ছোট-বড় রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে।
আদতে আপেল পেটের জন্য খুবই উপকারী। কারণ এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার যা কিনা পেটের সমস্যাকে গুড বাই জানানোর কাজে সিদ্ধহস্ত।
তবে আপনি যদি প্রতিদিন একগাদা আপেল খান, তাহলে কিন্তু ঠিক উল্টো ঘটনা ঘটবে। এমনকী এই ভুলের মাশুল হিসাবে শরীরের সিঁধ কাটতে পারে গ্যাস, অ্যাসিডিটির মতো উটকো সমস্যা। তাই সাবধান হওয়া ছাড়া গতি নেই।
ব্লাড সুগার রোগীদের জন্য একদম নিরাপদ ফল হল আপেল। কারণ এই ফলের গ্লাইসেমিক ভ্যালু অনেকটাই কম। তাই দিনে একটা আপেল খেলে সুগার বাড়ার আশঙ্কা একবারেই থাকে না। বরং এই ফলের জাদুতে ডায়াবিটিসকে কাবু করা সম্ভব।
তবে আপনি যদি প্রতিদিন একগাদা আপেল খান, তাহলে শরীরে গ্লুকোজের মাত্রা বাড়ার আশঙ্কা থাকে। তাই মধুমেহ রোগীরা দিনে ১টার বেশি আপেল খাবেন না।
আমাদের প্রিয় আপেলে রয়েছে উপকারী কার্বের ভাণ্ডার যা কিনা আমাদের শরীরে এনার্জির ঘাটতি দূর করে। তবে আপনি যদি প্রতিদিন একগাদা আপেল খান, তাহলে কিন্তু তা শরীরের ক্ষতিই করবে। এমনকী দেহে কার্ব ওভারলোড হয়ে বাড়তে পারে ওজনও। তাই ওজনকে নির্দিষ্ট সীমার মধ্যে আটকে রাখার ইচ্ছে থাকলে প্রতিদিন ১ থেকে ২টির বেশি আপেল খাবেন না।

You might also like!