Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Bayleaf Benifit:চলুন জেনে নেওয়া যাক, দাঁত সুন্দর ঝকঝকে করতে তেজপাতা ব্যবহার

Bayleaf Benifit
Bayleaf Benifit

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ছোটবেলা থেকেই দাঁতের যত্ন নেওয়ার কথা আমরা সকলেই অনেকবার শুনেছি। বড়দের দেখাদেখি দাঁতের যত্ন নেওয়ার নানা রকম উপায়ও শিখেছি। কিন্তু দাঁতের যত্ন নেওয়া ক্ষেত্রে যে পদ্ধতিগুলি আমরা মেনে চলি, সেগুলি কতটা সঠিক জানেন কি?

দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করেন আপনি! দামি টুথপেস্ট থেকে শুরু করে দন্ত চিকিৎসকের কাছে নিয়মিত যাওয়া, শুধুমাত্র হলদে দাঁতগুলোকে সাদা ঝকঝকে করার জন্য। তবে এ সব প্রয়োজনই হবে না, যদি একটি ঘরোয়া উপাদান দাঁত ঝকঝকে সুন্দর করার কাজে ব্যবহার করেন। উপাদানটি হল তেজপাতা। সাধারণত, এই উপাদানটি রান্নাতেই ব্যবহৃত হয়। তবে এই তেজপাতা দিয়েই প্রাকৃতিক উপায়ে সুন্দর ঝকঝকে করে নিতে পারবেন আপনার দাঁতগুলোকে! কী ভাবে? চলুন জেনে নেওয়া যাক, দাঁত সুন্দর ঝকঝকে করতে তেজপাতা ব্যবহারের পদ্ধতি...

দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী। তবে এই তেজপাতাকে মেশাতে হবে কোনও টক ফলের সঙ্গে। যেমন, কমলা লেবু বা পাতি লেবুর খোসার সঙ্গে।

উপকরণ:

তেজপাতা ৪টি (কাঁচা বা শুকনো সব রকমেই হবে),

কমলা লেবু বা পাতি লেবুর খোসা (তেজপাতার সম পরিমাণ),

মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ ২-৩টি।

প্যাক তৈরির পদ্ধতি:

• প্রথমে তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়ো করে নিন।

• কমলা লেবু বা পাতি লেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সঙ্গে মিশিয়ে গুঁড়ো করে নিন।

• এ বার এই সব উপকরণের সঙ্গে সামান্য নুন মিশিয়ে নিন।

মনে রাখবেন, ফলের খোসা অবশ্যই শুকিয়ে নিতে হবে। কারণ, কাঁচা অবস্থায় এগুলি দাঁতের ক্ষতি করতে পারে।

ব্যবহার বিধি:

এই গুঁড়োটি সামান্য জলের সঙ্গে মিশিয়ে সপ্তাহে ৩ দিন অন্তত এক বেলা দাঁত মাজুন। রোজ মাজার প্রয়োজন নেই, এতে দাঁতের ক্ষতি হতে পারে। দাঁতের হলদে ভাবের ওপর নির্ভর করবে, সপ্তাহে দু’দিন না তিন দিন ব্যবহার করবেন। ব্যস, একেবারে সামান্য খরচে পেয়ে যান সাদা ঝকঝকে, সুন্দর দাঁত।


You might also like!