Breaking News
 
Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি Sumit Roy: ফের আইনি জটিলতায় অভিষেকের প্রাক্তন পিএ! সুমিতের বিরুদ্ধে শোন অ্যারেস্টের পথে পুলিশ

 

Rice Cooking Tips: ভাত পুড়ে গেলেও চিন্তা নেই! এই কৌশলেই মিলবে সমাধান

Burnt Rice Smell Removal Kitchen Hack
Burnt Rice Smell Removal Kitchen Hack

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভাত বা পোলাও রান্না করতে গিয়ে অনেক সময় হাঁড়ির তলায় খাবার লেগে পুড়ে যায়। আর সেই পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে গোটা রান্নায়। রান্না চাপিয়ে একটু অন্যমনস্ক হলেই এমন বিপত্তি ঘটতে পারে। কিন্তু এক হাঁড়ি ভাত, এক কড়াই পোলাও কিংবা তরকারি তো আর ফেলে দেওয়া যায় না!

অন্যদিকে, খাবার পুড়ে গেলে তার গন্ধ যেমন অস্বস্তিকর লাগে, তেমনই পোড়া অংশ মিশে গেলে খাবারের স্বাদও তিতকুটে হয়ে যায়। তবে এমন পরিস্থিতিতে পুরো রান্না নষ্ট না করেও সমস্যা সামাল দেওয়ার উপায় রয়েছে। আজকের প্রতিবেদনে হেঁশেলের এই পরিচিত সমস্যার সহজ সমাধানের উপায় জেনে নিন।

১। ভাত বা পোলাও বা খাবার পুড়ে গেলে প্রথমেই খুন্তি দিয়ে সেই পোড়া অংশ কড়াই বা হাঁড়ি থেকে তোলার চেষ্টা করেন লোকে, ভুল সেখানেই। খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হলে পোড়া গন্ধ বাকি খাবারেও ছড়িয়ে পড়বে। নীচ থেকে ভাত ধরে গেলে প্রথমেই গ্যাস অভেন বন্ধ করে পাত্রটিকে নামিয়ে নিন।

২। এক টুকরো সাদা পাঁউরুটি ভাত বা পোলাওয়ের উপর রেখে, ঢাকনা দিয়ে দিন। পোড়া গন্ধ, ধোঁয়া সহজে শুষে নেবে পাউরুটি। এতে থাকা অসংখ্য ছিদ্রই কাজে আসবে।

৩। পাউরুটি রাখার পাশাপাশি, হাঁড়ি বা পাত্রটি ভিজে তোয়ালের উপরে রাখুন। নীচের অংশটি খুব তেতে যায় বলেই খাবার পুড়ে যায়। ভিজে কাপড় বা তোয়ালের উপর রাখলে দ্রুত নীচের অংশটি ঠান্ডা হবে।

৪। ১০ মিনিট রেখে পাউরুটি তুলে ফেলুন। নীচের অংশে খুন্তি দিয়ে কোনও ভাবে নাড়াচাড়া করা যাবে না। ভাত বা পোলাও উপর থেকে আলতো করে তুলে অন্য পাত্রে রাখুন। নীচের পুড়ে যাওয়া ভাত বা পোলাও বাদ দিয়ে দিন। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…