Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Keep Your Refrigerator save in summer : দিন রাত ফ্রিজ চালিয়ে রাখতে হচ্ছে, মনে রাখুন এই ৫ বিষয়

Refrigerator cooling Tipps (Symbolic Picture)
Refrigerator cooling Tipps (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরমে হাসফাঁস অবস্থা, গরম থেকে বাঁচতে ঠান্ডা পানীয় বা জল যেন অমৃত। গরম থেকে বাঁচতে ২৪ ঘন্টা ফ্রিজ চালিয়ে রাখতে হচ্ছে। তবে কেবল গরম থেকে মুক্তি পেতে নয় ফল, সবজি বা খাবার স্টোর করার জন্যও ফ্রিজের কোনো বিকল্প হয় না। কিন্তু একটানা ফ্রিজ চালানোর ফলে ফ্রিজের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে, ২৪ ঘণ্টা ফ্রিজ চললে কিছু জিনিস মাথায় রাখতে হবে।

১/ সপ্তাহে অন্তত একদিন ভাল করে ফ্রিজ পরিষ্কার করুন। ডিপ ফ্রিজে বরফ বেশি জমে গেলে ডিফ্রশড করতে হবে।

২/ ফ্রিজের ভিতরে জায়গা ফাঁকা থাকলে তাপমাত্রা ধরে রাখার ক্ষমতাও তত কমে যাবে। তাই ফ্রিজ খালি অবস্থায় না চালানোই ভাল।ফ্রিজে পর্যাপ্ত খাবার রাখুন। এতে ফ্রিজও ভাল থাকবে।

৩/ ফ্রিজের ভিতর খাবারগুলি এমন ভাবে রাখুন যেন যথেষ্ট বাতাস চলাচল করতে পারে।

৪/ বার বার ফ্রিজের দরজা খুলবেন না। বরং একবারেই কাজ সেরে নিন। খেয়াল রাখবেন, ফ্রিজের দরজা যেন ঠিকঠাক বন্ধ হয়।

৫/ ফ্রিজে আলাদা আলাদা কন্টেনরে রাখুন তাতে ফ্রিজ পরিষ্কার ও  থাকবে সাথে ওরগানাইজ  ও হবে।  গরমে ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে রাখতে পারেন। তবে মাঝেমাঝে ফ্রিজ ঠান্ডা হয়ে গেলে কিছু ক্ষণের জন্য বন্ধ করে দিতে পারেন। এতে আপনার ফ্রিজ সুরক্ষিত থাকবে বহুদিন। 

You might also like!