Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Lifestyle: সামান্য হাঁটলেই মাংস পেশিতে টান ধরছে? কী করবেন জানেন?

Health
Health

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রত্যহ কর্মক্ষেত্রে চেয়ারে বসে কাজ অথবা বাড়িতে একভাবে শূয়ে-বসে থাকার ফলে, হাঁটাহাঁটির অভ্যেস একেবারেই চলে গিয়েছে? এমতাবস্থায় সামান্য হাঁটাতেই মাংসপেশিতে টান ধরছে নিশ্চয়ই! 

বর্তমানে এই সমস্যা অল্প বয়সীদের মধ্যেও লক্ষণীয়। পেশির সমস্যায় জর্জরিত বহু মানুষ। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে যন্ত্রণা আঁকড়ে ধরে, হাঁটাচলা করতে প্রবল অসুবিধা হয়।
বিশেষজ্ঞরা মনে করেন, এটি মূলত নিয়মমাফিক শরীর চর্চার অভাবে হয়। চূড়ান্ত কর্ম ব্যস্ততায় সঠিক লাইফস্টাইলের অভাবে অল্প বয়সেই হাড়-মাংস পেশির সমস্যা বাড়ছে। 

তবে এর থেকে মুক্তি কী? বাঁচবেন কীভাবে? জানুন,
১) দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করবেননা। অবশ্যই বিরতি নিন,খানিক হাঁটাচলা করুন। 
২) নিয়মিত শরীর চর্চার অভ্যাস করুন, অন্তত প্রত্যেক দিন ৩০ মিনিট হাঁটাচলা করুন, দেখবেন সুস্থ থাকবেন অনেকটা।
৩) পায়ের যন্ত্রণা কমাতে 'হট ওয়াটার থেরাপি' নিন। একটি গামলায় গরম জল নিয়ে তাতে নুন মিশিয়ে দিন। এ বার সেই জলে পায়ের পাতা ডুবিয়ে রাখুন। এটি দিনে ৩ বার করে করলে আপনি পায়ের যন্ত্রণা থেকে অনেকটাই মুক্তি পাবেন।
৪) সবসময় নরম জুতো ব্যাবহার করুন। চেষ্টা করবেন,ডক্টর শু ব্যাবহার করার। মহিলারা অতিরিক্ত হিল জুতো এড়িয়ে চলুন। 
৫) অনেকেরই চটজলদি ব্যাথার ওষুধ খাওয়ার প্রবণতা আছে, অতিরিক্ত বাড়াবাড়ি না হলে ব্যাথার ওষুধ এড়িয়ে চলুন। মনে রাখবেন,এটি নিয়মিত খাওয়া শরীরের জন্য ক্ষতিকর।

ঘরোয়া পদ্ধতি মেনে চলুন ভালো থাকুন,সুস্থ থাকুন। 
শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…