Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Life Style News

2 years ago

Methi Hair Packs: চুল উঠে উঠে মাথার সামনে ফাঁকা হয়ে যাচ্ছে? এভাবে মেথি লাগাতে পারলেই কাজ হবে ম্যাজিকের মতো!

Methi Hair Packs
Methi Hair Packs

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চুলের যত্ন নেওয়ার জন্য আপনি নানা উপায়ই মেনে চলেন। কখনও দামী দামী ক্রিম লাগিয়ে রাখেন আবার কখনও দামী শ্যাম্পু ও কন্ডিশনারও লাগিয়েছেন।কিন্তু কীভাবে নেবেন চুলের যত্ন? আসলে মেথির(Methi Hair Masks) মতো প্রাকৃতিক উপাদান থাকতে আপনার আর সাত পাঁচ ভাবা উচিত নয়। মেথি (Methi) এতটাই ভালো একটি প্রাকৃতিক উপাদান যে, চুলের যত্নে নানা প্রোডাক্টে এই মেথি ব্যবহার করা হয়। আপনি বাড়িতেই এই হেয়ারপ্যাক বানিয়ে নিন। তাহলেই উপকার পাবেন আপনি। রইল বিস্তারিত…

সেই প্রাচীন কাল থেকেই মেথি আয়ুর্বেদ শাস্ত্রের একটি অন্যতম ঔষধিগুণ সম্পন্ন শস্যদানা। মেথির বীজে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন রয়েছে। এই দুটি জিনিসই চুলের জন্য প্রয়োজনীয়। এই কারণেই মেথি দানা চুলের অনেক সমস্যা, যেমন- চুল পড়া, খুশকি, শুষ্ক প্রাণহীন চুল ইত্যাদি থেকে মুক্তি দিতে পারে।

এক কাপ জলে এক মুঠো মেথি দানা সারারাত ভিজিয়ে রাখুন। সকালে এই দানাযুক্ত জল গ্যাসে সেদ্ধ করুন।

সেদ্ধ হওয়ার পর সেগুলোকে ঠাণ্ডা হতে দিন এবং তারপর দানাগুলোকে মিক্সারে পিষে পেস্ট তৈরি করুন।

মেথি বীজের অবশিষ্ট জলে ৩-৪  টি জবাপাতা এবং ফুল যোগ করুন।

পেস্ট এবং জল মিশিয়ে তৈরি করা পেস্টটি মাথার ত্বকে লাগান এবং ৩০ মিনিটের জন্য রেখে দিন।

হালকা গরম জলে, শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই হেয়ার মাস্ক লাগান।


You might also like!