Breaking News

 

Kolkata traffic police | কালীঘাট-সহ শহরের একাধিক এলাকায় যান নিয়ন্ত্রণ, কালীপুজোর আগে লালবাজারের বিশেষ নির্দেশিকা

Kolkata traffic police
Kolkata traffic police

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:কালীপুজোর ভিড় সামাল দিতে শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। আগামী ৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে কালীপুজো। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে মধ্য কলকাতা-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দের স্বাক্ষরিত নির্দেশিকা অনুযায়ী, ৮ নভেম্বর সকাল ৬টা থেকে ৯ নভেম্বর ভোর ৪টে পর্যন্ত প্রতিমা বহনকারী গাড়ি ছাড়া অন্য পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে। পাশাপাশি, শহরের একাধিক রাস্তায় নির্দিষ্ট সময়ে যান নিয়ন্ত্রণ ও রুট পরিবর্তনের ব্যবস্থাও করা হয়েছে।পাশাপাশি নির্দেশিকায় আরও বলা হয়েছে, ৮ নভেম্বর বিকেল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, আরবি অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, লেনিন সরণি-সহ ১৭টি গুরুত্বপূর্ণ রাস্তা। বাস রুট ঘুরিয়ে দেওয়া হবে রাসবিহারী অ্যাভিনিউ, এপিসি রায় রোড হয়ে। কলেজ স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড-সহ ২৪টি রাস্তায় বিকেল ৪টা থেকে কোনও পার্কিং, যাত্রী ওঠা-নামা বা মাল ওঠা-নামা করা যাবে না।

পাশাপাশি পুজো উপলক্ষে কালীঘাটেও বিশেষ পদক্ষেপ করা হয়েছে। ওইদিন ভোর ৫টা-১১টা এবং বিকেল ৫টা থেকে ভোর ৪টে পর্যন্ত মন্দির সংলগ্ন কালীঘাট রোড, রাসবিহারী, সদানন্দ, হাজরা রোডে যানচলাচল বন্ধ থাকবে। এছাড়া ৯, ১০ ও ১১ নভেম্বর তিন দিনই সকাল ৮টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। বিকেল ৪টে থেকে ভোর ৩টে পর্যন্ত বিডন স্ট্রিট, নিমতলা ঘাট স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, গার্ডেনরিচ রোড, কালীঘাট রোড-সহ ৪৩টি রাস্তায় বিসর্জন ছাড়া অন্য গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। বিসর্জনের কোনও গাড়ি এজেসি বোস রোড, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, মা ফ্লাইওভার, এজেসি বোস ফ্লাইওভার, কালীঘাট ব্রিজ দিয়ে যেতে পারবে না।তবে যান নিয়ন্ত্রণ হলেও জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুল্যান্স, দমকল, অক্সিজেন, ওষুধের গাড়ি। পাশাপাশি জরুরি খাদ্য পণ্যের গাড়ি, পুরসভার গাড়ি ও সংবাদমাধ্যমের গাড়ির যাতায়াতে বাধা নেই। ১৬০০ কেজির নিচের ছোট মালগাড়ি বিকেল ৪টা পর্যন্ত চলতে পারবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…