Breaking News
 
Suvendu Adhikari-Abhishek Banerjee | ‘সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে’, অভিষেকের হুঁশিয়ারির জবাবে কী বললেন শুভেন্দু? Israel Election Results 2026: ইজরায়েলের ভোটে কোনও জোটেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই, সরকার গঠনে এগিয়ে নেতানিয়াহু Indian Navy corvettes: আত্মনির্ভর ভারতের বড় পদক্ষেপ, ৪০ হাজার কোটিতে ৮ যুদ্ধজাহাজ তৈরির অনুমোদন Rahul Gandhi: বিদেশি সংস্থার হাতে আইডিবিআইয়ের মালিকানা, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী PM-KISAN: কৃষকদের জন্য কেন্দ্রের বড় পদক্ষেপ, পিএম-কিষানের ২৪তম কিস্তিতে ১৮,৬৮০ কোটি টাকা বিতরণ Suvendu Adhikari | ভুটানের হিমবাহ বিপর্যয়ের প্রভাব বাংলায়? উত্তরবঙ্গের বাসিন্দাদের উদ্দেশে কী বার্তা মুখ্যমন্ত্রীর?

 

Italian Military Helicopter Crashes: বসনিয়ায় ইউরোপীয় ইউনিয়নের শান্তি মিশনের সময় দুর্ঘটনাগ্রস্ত ইতালির হেলিকপ্টার; মৃত ৪, আহত আরও ১১

Italian military CH-47 Chinook helicopter crashed in Bosnia and Herzegovina
Italian military CH-47 Chinook helicopter crashed in Bosnia and Herzegovina

 

সারায়েভো (বসনিয়া ও হার্জেগোভিনা), ৩০ অক্টোবর : বসনিয়ায় ইউরোপীয় ইউনিয়নের শান্তি মিশন চলাকালীন ইতালির একটি হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনায় চার জন সেনা শহিদ হয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন ফোর্স জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বসনিয়া ও হার্জেগোভিনায় নিয়মিত প্রশিক্ষণের সময় এই চিনুক সামরিক হেলিকপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় চার জন সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।

বসনিয়া ও হার্জেগোভিনার বানজা লুকা থেকে প্রকাশিত সার্বো-ক্রোয়েশিয় ভাষার দৈনিক সংবাদপত্র 'গ্লাস সারপস্কে'-র প্রতিবেদন অনুযায়ী, এই বিমান দুর্ঘটনাটি ব্রকো-র কাছে গোরিস সেক্টরে ঘটেছে। দুর্ঘটনায় শহিদদের মধ্যে রয়েছেন ইতালির দুজন সশস্ত্র বাহিনীর (আর্মড ফোর্সেস) সদস্য এবং দুজন ইতালির মিলিটারি রেড ক্রসের সদস্য। আহত ১১ জনের মধ্যে দুজনকে তুজলা মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। বাকি ন’জনের চিকিৎসা চলছে ব্রকোতেই।

ইউরোপীয় ইউনিয়ন ফোর্স এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এই দুর্ঘটনায় আহত সমস্ত ব্যক্তির অবস্থাই বর্তমানে স্থিতিশীল। ইউরোপীয় ইউনিয়ন ফোর্সের জনসংযোগ কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বসনিয়া ও হার্জেগোভিনার স্থানীয় জরুরি চিকিৎসা পরিষেবা এবং ফোর্সের যোগাযোগ ও পর্যবেক্ষণ দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। আহতদের ব্রকোর চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কোনও আমজনতা আহত হয়নি| নাগরিকদের কোনও পরিকাঠামো, সম্পত্তি বা যানবাহনেরও কোনও ক্ষতি হয়নি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি 'এক্স'-এ পোস্ট করে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…