Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Viral Video: সাপের সাথে গলাগলি এক বাচ্ছা মেয়ের! ভিডিও দেখে চক্ষুচড়ক গাছ নেটিজেনদের

A baby girl with a snake
A baby girl with a snake

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বিভিন্ন হিংস্র প্রাণীর সঙ্গে মানুষের বন্ধুত্বের খবর আগেও পাওয়া গেছে। কিছুদিন আগেই দেখা গিয়েছিল এক প্রকান্ড শ্বেত ভালুক আর এক প্রবীণ মানুষ একসঙ্গে তরমুজ খাচ্ছে। আর এবার একটা বাচ্চা মেয়ে গলায় জড়িয়ে এক বিরাট সাপ। যে ইনস্টাগ্রাম প্রোফাইলে নাবালিকার ভিডিও শেয়ার করা হয়েছে, সেটির নাম ‘স্নেকমাস্টারএক্সটিক।’

সেখান থেকে জানা গিয়েছে, ছোট মেয়েটি সাপ ভালোবাসে। সাপের সঙ্গে তার এমন ছবি-ভিডিও আগেও শেয়ার করা হয়েছে। বায়োতেও লেখা, ‘জাস্ট অ্যা গার্ল অ্যান্ড হার প্যাশন ফর স্নেকস।’ ভিডিও ক্যাপশান থেকে জানা গিয়েছে ভয়ংকর চেহারার সাপটি হল আইএমজি। কিভাবে এমন অসম বন্ধুত্ব গড়ে উঠলো তা ভেবে চিন্তিত নাগরিক মহল।

ছোট মেয়ের কিন্তু মোটে ভয় নেই। কালো রঙের প্রকাণ্ড সাপ গায়ে জড়িয়ে রীতিমতো খেলছে! সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ওই নাবালিকার ভিডিও। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে নেটদুনিয়ায়। এই ভিডিও নিয়ে দুরকম প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটিজেনদের মধ্যে। কেউ কেউ নাবালিকার সাপের খেলা দেখে মুগ্ধ। অনেকেই আবার ক্ষুব্ধ হয়েছেন ভিডিও দেখে। একজন লিখেছেন ‘কন্টেন্টের জন্য কী না করে’ লোকে! এক নেটিজেনের দাবি, ‘নাবালিকার বাবাকে গ্রেপ্তার করা উচিত।” ঘটনা যাই হোক বিষয়টি মোটেই ভালো হয় নি - এটা সকলেই বলেছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…