Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forcast: বছর শেষে ফিরছে শীত; বঙ্গে নামবে পারদও, জারি কুয়াশার সতর্কতা

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৩০ ডিসেম্বর : বছর শেষে পারদ-পতনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তুরে হাওয়ার দাপটে বছরের শেষে ফের ফিরতে চলেছে শীতের আমেজ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও তারপর এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি পারদ-পতন হতে পারে। নতুন বছর শুরু হওয়ার পর অনুভূত হবে শীতের আমেজ। সঙ্গে কুয়াশার চাদরে ঢাকবে বঙ্গের বেশিরভাগ জেলা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা পরিবর্তন না হলেও তার পর থেকে তাপমাত্রা বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে বছরের শেষে ফিরতে পারে শীতের আমেজ। কলকাতার পারদ ১৪ ডিগ্রির নীচে নেমে যেতে পারে।

You might also like!