Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forcast:দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত এখনই নয়, তবে শ্রীঘ্রই তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১১ নভেম্বর :  কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলায় এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। তবে, শীঘ্রই তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা এলাকাগুলিতে আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে। শুক্রবারের পর থেকে ঠান্ডার আমেজ অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গে।

মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। কালিম্পঙে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। জলপাইগুড়িতে শুধু বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশ করবে। উত্তুরে হাওয়া ঢুকলে তাপমাত্রা বেশ খানিকটা কমবে। তবে এখনই শীত পড়ার সম্ভাবনা নেই। ১৫ নভেম্বরের পর থেকে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি।

You might also like!