Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forcast: আপাতত শুষ্কই থাকবে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ, পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২ নভেম্বর : কলকাতায় আগামী কয়েক দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টি হতে পারে পাহাড়ে। উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া জেলাগুলিতে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, নভেম্বরের শুরুতেই ঠান্ডার আমেজ মিলতে পারে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। আগামী চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। কমতে পারে উত্তরবঙ্গেও। তবে দক্ষিণের মতো উত্তরবঙ্গ শুষ্ক থাকবে না। সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী কিছু দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে। শুধু দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। তবে এই জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। শনিবার থেকে মূলত শুকনো আবহাওয়া থাকবে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। উত্তরবঙ্গেও কোথাও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি।


You might also like!