Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Update : ১৭ ডিগ্রির ঘরেই কলকাতার তাপমাত্রা, দক্ষিণ ও উত্তরবঙ্গে শীতের পরশ

Kolkata
Kolkata

 

কলকাতা, ২৫ নভেম্বর : কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। শীতের আমেজও অনুভূত হবে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে মূলত শুষ্কই। আগামী ৪-৫ দিনে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। নতুন করে তাপমাত্রা খুব বেশি কমে যাওয়ার সম্ভাবনা আপাতত নেই।

সোমবারও কলকাতা-সহ বিভিন্ন জেলায় শীতের আমেজ অনুভূত হয়েছে। এদিন সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী তিন দিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশা থাকতে পারে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।

You might also like!