Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forcast: রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১ ডিসেম্বর : দক্ষিণ ভারতের ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব বাংলায়৷ শীতের মরশুমের মধ্যেই আচমকা বৃষ্টির দাপট। শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। ঠান্ডার সঙ্গে হালকা বৃষ্টি শীতের আমেজ আরও বাড়িয়ে তুলেছে।

হাওয়া অফিস সূত্রে জানা গেছে, রবিবার বাংলার উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা৷ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আকাশ মেঘলা থাকবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে৷ এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে বাকি জেলাগুলি শুষ্ক থাকবে৷

আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার হেরফের হতে পারে দু’-এক ডিগ্রি, তবে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আবার পারদপতন হতে পারে।রবিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলায় বৃষ্টি হবে না বলে জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে। উত্তরবঙ্গে চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


You might also like!