Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Mamata Banerjee : এবারও বাড়লো পুজোর অনুদান, ঘোষণা মমতার

Mamata Banerjee (symbolic picture)
Mamata Banerjee (symbolic picture)

 

কলকাতা, ২৪ জুলাই : এ বারে দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলিকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঙ্গলবার নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে ঘোষণা করে বলেন, এ বারে ক্লাবগুলিকে মোট ৮৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য় করা হবে। উল্লেখ্য, এর আগের বছর এই আর্থিক সাহায্যের পরিমাণ ছিল ৭০ হাজার টাকা, আর এ বারে সেটি অনেকটাই বেড়ে গেল।

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকালে এই বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এ বছর পুজোর অনুদান বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ক্লাবগুলির ফায়ার লাইসেন্স সহ একাধিক কর মকুব করল রাজ্য সরকার। পুজো কমিটি পিছু গতবার ৭০ হাজার থেকে বেড়ে হল ৮৫ হাজার টাকা অনুদান। বিদ্যুতেও ছাড়ের পরিমাণ বাড়ানো হয়েছে। এ বছর কার্নিভাল হবে ১৫ অক্টোবর। শুধু তাই নয়, পরের বছর এক লক্ষ টাকা অনুদান দেওয়া হবে বলে জানান মমতা।

জেলার পুজোর প্রশংসা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এ দিন তিনি বলেন, এখন তো মহালয়ার দিন থেকে পুজোর উদ্বোধন শুরু করে দি। মা মহালয়ার সময় থেকেই বাংলার পুজোয় চলে আসেন। আমরা দুর্গাপুজোকে এক বিভিন্ন ধর্মের সমন্বয় হিসাবে পালন করি। এ ছাড়া, মুখ্য়মন্ত্রী এ দিন বলেন, এ বারের পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই কারণেও প্রশাসন যাতে সতর্ক থাকে, সে দিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি, তিনি সমস্ত ধর্মের সাধারণ মানুষকে এই উৎসবে মিলিত হতে বলেন।

You might also like!