Breaking News
 
CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা West Bengal Education Department : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষাদপ্তরের কাছে সাহায্যের আবেদন বিধায়ক শংকরের

 

kolkata

1 year ago

Dilip Ghosh:রাজ্যের সীমান্তকে সুরক্ষিত করতে পুলিশকে ব্যবহার করা উচিত : দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিএসএফের উপর ছেড়ে দিয়ে কাটমানি নিয়ে অনুপ্রবেশ ঢোকানো, সোনা ও গরু পাচারের মতো কাজগুলি বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুর্গাপুর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, রাজ্যের সীমান্তকে সুরক্ষিত করতে পুলিশকে ব্যবহার করা উচিত।

দুর্গাপুরের বিধান নগরে বিদ্যুৎ বিলের মাশুল বৃদ্ধি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অফিসে স্মারকলিপি প্রদান করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই, এবং কুলটির বিধায়ক অজয় পোদ্দার। বিজেপি কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তারা এই কর্মসূচিতে অংশ নেন।

দিলীপ ঘোষ বলেন, "মমতা ব্যানার্জি বা তার দলের স্লোগান হলো 'এগিয়ে বাংলা', তাহলে কি বিদ্যুতের বিলে এগিয়ে বাংলা, জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে এগিয়ে বাংলা, খুন ধর্ষণ লুটপাটে এগিয়ে বাংলা?" তিনি আরও বলেন, "এখানে গণতন্ত্রের গলা টিপে দিয়ে গণতন্ত্র নেই বলে দিল্লিতে চেঁচানো ওদের ফ্যাশন হয়ে গেছে। দিল্লিতে গান্ধী মূর্তির পাদদেশে বসে আন্দোলন করে বিরোধী সাংসদরা। আর পশ্চিমবঙ্গে এলে বিরোধী দলের ও সাধারণ মানুষের গণতন্ত্র হরণ করা হয়।"

দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, "নির্বাচন এলে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হবে না, প্রচার করতে দেওয়া হবে না, প্রচার হলে ভোট দিতে দেওয়া হবে না এমনকি ভোট গুনতেও দেওয়া হবে না। এতদিন ধরে দুর্গাপুর পুর নিগমের মেয়াদ উত্তীর্ণ হয়ে রয়েছে, তবুও নির্বাচন হচ্ছে না। পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। ভোট লুট করার চক্রান্ত চলছে।"এই বক্তব্যের মাধ্যমে দিলীপ ঘোষ রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেন।

You might also like!