Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Mamata Banerjee: ২৪ ফেব্রুয়ারি চিকিৎসকদের মনের কথা শুনতে চান মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার আবহে চিকিৎসকদের একটা বড় অংশই আন্দোলনে নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছিলেন। অনেকে মুখ্যমন্ত্রীর ইস্তফাও দাবি করেন। এই আবহে পরিস্থিতি আরও খানিকটা স্বাভাবিক করে তুলতে এবার চিকিৎসকদের মনের কথা শুনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের তরফে জানানো হল, আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী ও চিকিৎসকরা।

আর জি কর হাসপাতাল নিয়ে অশান্তি চলাকালীন সুরাহা চেয়ে জুনিয়র চিকিৎসকদের অনেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন। একাধিক বৈঠকের পরও তাঁরা কর্মবিরতি প্রত্যাহারের পথে হাঁটেননি। শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে তা তুলে কাজে যোগ দেন আন্দোলনকারীরা।

You might also like!