Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forcast: মহানগরীতে ওঠানামা করছে পারদ, শীতের মধ্যেই কুয়াশার সতর্কতা জারি

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১৭ জানুয়ারি : কনকনে শীতের আমেজ এখনও উপভোগ করতে পারল না শহর ও শহরতলি। পর পর পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশেই শীতের আমেজ উধাও হয়ে যাচ্ছে! আগামী ২৪ ঘণ্টাতেও তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে, শীতের আমেজ বজায় থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মহানগরী কলকাতায় শীতের আমেজ কম থাকলেও, গ্রাম বাংলা মোটামুটি ভালোই ঠান্ডা রয়েছে। রাতে ও ভোরের দিকে ঠান্ডা ভালোই অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে।

You might also like!