Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Mamata Banerjee: রং নিয়ে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা : গেরুয়া রং নিয়ে বিভিন্ন সময়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি নিজে নানাভাবে তাঁর পছন্দের রঙে এ শহরকে বা রাজ্যকে শোভিত করার চেষ্টা করেছেন। কলকাতা বইমেলায় তাঁর মুখে ফের উঠে এলো রংপ্রসঙ্গ।

নীল-সাদা রং নিয়ে আগেই তৎপর হয়েছিল রাজ্য সরকার। সরকারি ভবন তো বটেই, এমনকি ব্যক্তির বাড়িতে ওই রং করা হলে কর ছাড়ের সুবিধার কথাও ঘোষণা হয়েছিল। তার পরেও সার্বিকভাবে কেন সেই রং মানা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। ।গত জুন মাসে নবান্নর বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন উত্তরবঙ্গে বাড়ির ছাদ কেন লাল, গেরুয়া হবে? ছাদে লাগানোর জন্য উত্তরবঙ্গে ভিন্ন রংয়ের টিন কীভাবে আমদানি হচ্ছে, তা খতিয়ে দেখার নির্দেশও তিনি মুখ্য সচিবকে দেন। দমকলমন্ত্রী সুজিত বসুকেও এ বিষয়ে মমতার প্রশ্নের মুখে পড়তে হয়।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রতিনিধিরা উপস্থিত থাকায় ফুটবল প্রসঙ্গও উঠে আসে। মমতা বলেন, তিনি যখন শহরের বিভিন্ন রাস্তার রং নীল-সাদা করছিলেন তখন অনেকেই ভেবেছিলেন তিনি আর্জেন্টিনাকে অনুসরণ করছেন।

এর পর মমতা বলেন, 'সব রং সবার জন্য। এতে কোনও ভেদাভেদ নেই। তবে সব রং সবার পছন্দ নাই হতে পারে এই যা। এছাড়া আর কোনও ভেদ থাকতে পারে না।' জার্মানি এবং আর্জেন্টিনার প্রতিনিধিদের মমতা এও মনে করিয়ে দেন, বাংলা কতটা ফুটবল পাগল।প্রসঙ্গত, কলকাতা বইমেলা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সল্টলেক সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে শুরু হয়েছে এই মেলা।

You might also like!