Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forcast: উত্তুরে হাওয়ায় নিম্নমুখী তাপমাত্রা, সমগ্র পশ্চিমবঙ্গেই শীতের আমেজ

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৭ নভেম্বর : উত্তুরে হাওয়ার সৌজন্যে একটু একটু করে কমছে তাপমাত্রার পারদ। তাপমাত্রা কমতেই কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। পুরুলিয়া, বীরভূমের মতো পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা তুলনামূলকভাবেই বেশি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম।

রবিবাসরীয় সকালে কলকাতা ও লাগোয়া জেলাগুলির পাশাপাশি সমগ্র পশ্চিমবঙ্গেই শীতের আমেজ অনুভূত হয়েছে। কোথাও কোথাও কুয়াশাও ছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের (সর্বনিম্ন) তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তার পরের দু’দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আপাতত শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।

You might also like!