kolkata

4 days ago

SIR: এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

SIR (Special Intensive Revision)
SIR (Special Intensive Revision)

 

কলকাতা, ১৯ মার্চ : বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা কবে প্রকাশিত হবে, তা এখনও অজানা। তার আগে এসআইআর ও রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে বৈঠকে ডাকেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। ‘বিবেচনাধীন’ ভোটারদের নামের তালিকা প্রকাশের আগে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। বৈঠক ডাকা হয় বৃহস্পতিবার সকাল ১০টায়। সূত্রের খবর, এই মুহূর্তে রাজ্যের কোথাও আইনশৃঙ্খলাজনিত কোনও সমস্যা রয়েছে কি না, বৈঠকে জানতে চান প্রধান বিচারপতি। এসআইআর সংক্রান্ত বৈঠকের পর ডিজিপি এস এন গুপ্ত, সিপি অজয় নন্দ এবং স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষকে কলকাতা হাইকোর্ট থেকে বেরিয়ে আসতে দেখা যায়।

You might also like!