Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

CV Ananda Bose:মঙ্গলবার চোপড়া যাচ্ছেন রাজ্যপাল

CV Ananda Bose
CV Ananda Bose

 

কলকাতা, ২ জুলাই : চোপড়ায় যুগলকে মাটিতে ফেলে মারার ঘটনায় সারা রাজ্য তোলপাড়। এই নিয়ে দিল্লির রাজনীতিও আন্দোলিত, সরব হয়েছেন বিজেপির প্রথম সারির নেতারা। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালেই চোপড়া যাচ্ছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দিল্লি থেকে সরাসরি চোপড়া যাবেন তিনি। সূত্রের খবর তেমনই।

জানা গেছে, মঙ্গলবার সকালে দিল্লি থেকে বাগডোগরার উদ্দেশে রওনা হয়েছেন রাজ্যপাল। বাগডোগরা বিমানবন্দরে নামার কথা তাঁর৷ তারপরেই সড়কপথে সোজা পৌঁছবেন উত্তর দিনাজপুরের চোপড়ায়। সূত্রের খবর, চোপড়ার নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলার পাশাপাশি পুলিশ-প্রশাসনের সঙ্গেও কথা বলবেন তিনি৷ সন্ধ্যায় সেখান থেকেই সোজা দিল্লিতে ফেরার কথা রাজ্যপালের। কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেবেন তিনি। প্রসঙ্গত, ইতিমধ্যেই চোপড়ার ঘটনায় রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছেন বোস। মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন আনন্দ বোস।

You might also like!