Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather Forcast: বৃষ্টির ঘাটতি কমেছে অনেকটাই, উত্তর ও দক্ষিণবঙ্গে আরও বর্ষণের পূর্বাভাস

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৩১ জুলাই : মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থান ও সম্ভাব্য ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টিতে ভিজছে বঙ্গভূমি। বৃষ্টি হচ্ছে মহানগরী কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে। আগামী কিছু দিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যার ফলে কিছুটা কমতে পারে তাপমাত্রা। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি।

মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আগামী কিছু দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জুন মাসে বৃষ্টির ঘাটতি ছিল প্রবল, আর জুলাইয়ের শুরুতেও তেমন বৃষ্টি হয়নি। তবে, জুলাইয়ের শেষের বৃষ্টি অনেকটাই ঘাটতি মিটিয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণ ও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পূর্ব বর্ধমান, নদীয়া, হুগলি এবং দুই ২৪ পরগনা, দার্জিলিং এবং কালিম্পং-জেলায়।

আগামী শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ। তবে সেদিনও রাজ্যের উত্তর এবং দক্ষিণ সব জেলাতেই বৃষ্টি হবে।


You might also like!