Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

CM mamata banerjee : আগামী সপ্তাহে দিল্লি সফরের সম্ভাবনা মুখ্যমন্ত্রীর, যোগ দিতে পারেন নীতি আয়োগের বৈঠকে

CM mamata banerjee (symbolic picture)
CM mamata banerjee (symbolic picture)

 

কলকাতা, ১৯ জুলাই : আগামী সপ্তাহে তিন দিনের সফরে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানীতে আসন্ন সফরে নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ করার কথা তাঁর। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে এটাই হতে চলেছে মমতার প্রথম রাজধানী সফর। তবে নীতি আয়োগের বৈঠকের বাইরে আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

আগামী ২৭ জুলাই হতে চলেছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২৫ জুলাই সন্ধ্যায় মমতা পৌঁছতে পারেন দিল্লিতে। ২৬ তারিখ সংসদে যাবেন মমতা। সেখানে ‘ইন্ডি’ জোটের নেতাদের সঙ্গে দেখা করার কথা। নীতি আয়োগের বৈঠক ২৭ তারিখ বিকেলে। মুখ্যমন্ত্রীর কলকাতা ফেরার কথা ২৮ তারিখ।

You might also like!