Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forcast: পশ্চিমী ঝঞ্ঝায় শীতের পথে বাধা, কলকাতায় কনকনে ঠান্ডা উধাও

Blockade of winter due to western storm, cold in Konkan in Kolkata
Blockade of winter due to western storm, cold in Konkan in Kolkata

 

কলকাতা, ১৮ জানুয়ারি : চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচেই নামল না। দিন কয়েক শুধুই ওঠানামা করলো। চলতি মরসুমে জাঁকিয়ে শীত এখনও অধরা। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েকদিনেও তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, পারদ স্বাভাবিকের উপরেই থাকবে। তবে রাজ্যের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি। আপাতত উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুষ্ক। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আলাদা করে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশার সতর্কতা রয়েছে।

You might also like!