Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Rohingya man arrested from Sealdah station: শিয়ালদা স্টেশনে রোহিঙ্গা সন্দেহে আটক মায়ানমারের ৩ বাসিন্দা

sealdah station (Symbolic picture)
sealdah station (Symbolic picture)

 

কলকাতা, ১৮ জানুয়ারি : শিয়ালদা স্টেশন চত্বর থেকে ধরা পড়লেন মায়ানমারের ৩ বাসিন্দা। শুক্রবার রাতেই তাঁদের আটক করে শিয়ালদহ স্টেশনের কর্তব্যরত আরপিএফ। স্টেশনে ৩ জনের চালচলন দেখে সন্দেহ হয় কর্তব্যরত টিকিট পরীক্ষকদের। তাঁরা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কোনও সদুত্তর না মেলায় টিকিট পরীক্ষকেরা ওই ৩ জনকে শিয়ালদা স্টেশনে থাকা আরপিএফ এর হাতে তুলে দেন। সেখানেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনও সদুত্তর পাওয়া যায়নি। পরে তাঁদের চেপে ধরতেই জানা যায়, তিন জনেই মায়ানমারের বাসিন্দা। ভারতে থাকার কোনও বৈধ নথি তাঁদের কাছে ছিল না।

পুলিশ সূত্রে খবর, এ দেশে আসার কোনও বৈধ নথি তাঁরা দেখাতে পারেননি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৃতেরা ৩ জনেই মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা। মায়ানমারের এই প্রদেশ রোহিঙ্গা অধ্যুষিত। সে ক্ষেত্রে শিয়ালদা স্টেশনে ধৃতেরাও রোহিঙ্গা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে রেল পুলিশ সূত্রে খবর।

You might also like!