Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Rain forecast in West Bengal:২৩-২৪ অক্টোবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা

Rain forecast in West Bengal
Rain forecast in West Bengal

 

কলকাতা, ১৯ অক্টোবর : বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের ভ্রুকুটি। আগামী ২২ অক্টোবর নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে মধ্য বঙ্গোপসাগরে। এরপর সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৪ অক্টোবর নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ২৩ ও ২৪ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উত্তাল থাকবে সমুদ্র। ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

সমুদ্র যেহেতু উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের ২৩ অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে ২৩ ও ২৪ অক্টোবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সমুদ্রও উত্তাল থাকতে পারে, তাই ২৩ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে।


You might also like!