
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রোম সফরে গিয়ে ফের চর্চার কেন্দ্রে প্রধানমন্ত্রী Narendra Modi এবং ইতালির প্রধানমন্ত্রী Giorgia Meloni। এবার কূটনৈতিক বৈঠকের ফাঁকেই দেখা গেল এক মিষ্টি মুহূর্ত। মেলোনিকে জনপ্রিয় ‘মেলোডি’ টফি উপহার দিলেন মোদি। আর সেই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।
ইতালির প্রধানমন্ত্রী নিজেই এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, হাসিমুখে মোদির কাছ থেকে ‘Melody’ টফির প্যাকেট নিচ্ছেন মেলোনি। ভিডিওতে মজার ছলে তিনি বলেন, “থ্যাঙ্ক ইউ ফর দ্য গিফট… ভেরি ভেরি গুড টফি!” মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ক্লিপ। নেটদুনিয়ায় ফের ট্রেন্ড করতে শুরু করে ‘Melodi’ শব্দটি, যা মোদি এবং মেলোনির নাম মিলিয়ে তৈরি হয়েছে।
