
রোম, ২০ মে : পাঁচ দেশীয় সফরের অন্তিম পর্যায়ে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার রাতে রোমে পৌঁছলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির রোমে যে হোটেলে থাকছেন, সেখানে তাঁকে স্বাগত জানাতে সমবেত হন প্রবাসী ভারতীয়। নৃত্য ও সঙ্গীত-সহ বিভিন্ন ধরনের উপস্থাপনার মধ্য দিয়ে অভিবাদন জানানো হয় প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারাণসীর ঘাটের চিত্র সম্বলিত একটি ছবিও উপহার দেওয়া হয়। ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলনিও প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এক্স মাধ্যমে তিনি লেখেন, "রোমে স্বাগতম, বন্ধু!"
I am very grateful to the Indian community in Italy for the warm welcome in Rome last evening.
— Narendra Modi (@narendramodi) May 20, 2026
Their deep affection for India and commitment towards strengthening India-Italy ties are truly commendable. The Indian diaspora continues to make our nation proud across the world. pic.twitter.com/YK72UPrVzZ
