
তিরুবনন্তপুরম, ২০ মে : কেরলম বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন জি সুধাকরণ। তিনিই নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। বুধবার সকালে লোকভবনে আয়োজিত শপথ গ্ৰহণ অনুষ্ঠানে জি সুধাকরণকে বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথবাক্য পাঠ করান কেরলমের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। কেরলমের নবনির্বাচিত বিধায়কদের এবার শপথবাক্য পাঠ করাবেন জি সুধাকরণ। সুধাকরণ বৃহস্পতিবার নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। শুক্রবার স্পিকার নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি বিধানসভার সভাপতিত্বও করবেন। বুধবার লোক ভবনে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন এবং রমেশ চেন্নিথালা, পি সি বিষ্ণুনাথ, রোজি এম জন, বিন্দু কৃষ্ণ, এ পি অনিলকুমার ও ও জে জনিশ-সহ অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
