Country

2 hours ago

Petrol, diesel prices rise again: ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, দুশ্চিন্তায় মধ্যবিত্ত

Petrol, diesel prices hiked 90 paise per litre
Petrol, diesel prices hiked 90 paise per litre

 

নয়াদিল্লি, ১৯ মে : ফের বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে জ্বালানির বর্ধিত মূল্য। এই নিয়ে গত পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল দুই জ্বালানির দাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি সাশ্রয়ের বার্তা দেওয়ার পরে গত শুক্রবারই বৃদ্ধি পেয়েছিল জ্বালানির দাম। তার পাঁচ দিনের মাথায় মঙ্গলবার ফের একপ্রস্ত দাম বাড়ল পেট্রল-ডিজেলের দাম।

দিল্লিতে ডিজেলের দাম লিটার প্রতি ৯১ পয়সা এবং পেট্রোলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা বেড়েছে। দিল্লিতে ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯১.৫৮ টাকা এবং পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৮.৬৪ টাকা হয়েছে। কলকাতায় লিটারপিছু পেট্রোলের দাম ৯৬ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা। ডিজেলের দামও লিটারপিছু ৯৪ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৬ টাকা ৮ পয়সা। তেলেঙ্গানায় ডিজেলের দাম লিটার প্রতি ৯৯ পয়সা এবং পেট্রোলের দাম লিটার প্রতি ৯৯ পয়সা বেড়েছে। তেলেঙ্গানায় ডিজেলের দাম বেড়ে লিটার প্রতি ৯৯.৯৫ টাকা এবং পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি ১১১.৮৮ টাকা হয়েছে। পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় মধ্যবিত্ত।

১৯.০৫.২০২৬ তারিখে দেশের চারটি মেট্রো শহরের খুচরা বিক্রয় মূল্য নিম্নরূপ:

পেট্রোলের দাম

দিল্লি ৯৮.৬৪ টাকা (+০.৮৭)

কলকাতা ১০৯.৭০ টাকা (+০.৯৬)

মুম্বই ১০৭.৫৯ টাকা (+০.৯১)

চেন্নাই ১০৪.৪৯ টাকা (+০.৮২)

হাই স্পিড ডিজেলের দাম

দিল্লি ৯১.৫৮ টাকা (+০.৯১)

কলকাতা ৯৬.০৭ টাকা (+০.৯৪)

মুম্বাই ৯৪.০৮ টাকা (+০.৯৪)

চেন্নাই ৯৬.১১ টাকা (+০.৮৬)

You might also like!