Game

1 hour ago

2026 FIFA World Cup: দল ঘোষণা করল বিশ্বকাপ ইতিহাসের ছোট দেশ কুরাসাও

Dick Advocaat’s Official Curaçao Squad For The 2026 FIFA World Cup
Dick Advocaat’s Official Curaçao Squad For The 2026 FIFA World Cup

 

উইলেমস্টাড, ১৯মে : মাত্র ১ লাখ ৫০ হাজারের কিছু বেশি জনসংখ্যার ছোট্ট দেশ কুরাসাও আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত সোমবার স্কোয়াড ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে তারা বিশ্বকাপ খেলা সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছে। গ্রুপ ‘ই’তে কুরাসাও তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২১ জুন তারা মুখোমুখি হবে ইকুয়েডরের এবং চার দিন পর মুখোমুখি হবে আইভরি কোস্টের। ৭৮ বছর বয়সী অ্যাডভোকাট এবার কুরাসাওর বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হতে যাচ্ছেন।

বিশ্বকাপে কুরাসাওয়ের চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক: টাইরিক বোডাক (এসসি টেলস্টার), ট্রেভর ডুর্নবার্চ (ভিভিভি-ভেনলো), এলোয় রুম (মায়ামি এফসি);

ডিফেন্ডার: রিচেডলি বাজোয়ের (কোনাস্পোর), ইয়োশুয়া বেরনেট (কায়েসারিস্পোর), রোশন ফন এইমা (আরকেসি ওয়ালউইক), শেরেল ফ্লোরানাস (পিইসি জোয়েল), ডেভারসন ফোনভিলে (এনইসি নিমেগেন), জুরিয়েন গারি (আভা ক্লাব), আরমান্দো অবিস্পো (পিএসভি এইন্দোহোভেন), সুরান্দি সাম্বো (স্পার্টা রটারডাম);

মিডফিল্ডার: জুনিনহো বাকুনা (এফসি ভলেনডাম) লিয়ান্দ্রো বাকুনা (ইগদির), লিভানো কোমেনেনসিয়া (এফসি জুরিখ), কেভিন ফেলিদা (এফসি ডেন বশ), আর'জ্যানি মার্থা (রথারহ্যাম ইউনাইটেড), টাইরেস নোসলিন (এসসি টেলস্টার), গডফ্রাইড রোমেরাতো (আরকেসি ওয়ালউইক);

ফরোয়ার্ড: জেরেমি আন্তোনিসে (এই কিফিসা), তাহিথ চং (শেফিল্ড ইউনাইটেড), কেঞ্জি গোরে (ম্যাকাবি হেইফা), সোনজে হ্যানসেন (মিডলসব্রো), গ্রেভানে কাস্তানির (তেরেঙ্গানু এফসি), ব্রান্ডলি কুয়াস (এফসি ভলেনডাম), ইয়ুর্গেন লোকাদিয়া (মায়ামি এফসি) ও জার্ল মার্গারিতা (এসকে বেভেরেন)।

You might also like!